ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রমনা থানার পক্ষ থেকে অবহিত করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারে তা নিশ্চিত করা হয়েছে।”


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যু ঘটে। অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক এটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও, পরিবার মনে করে এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ ২৯ বছর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। বর্তমানে মামলায় মোট ১১ জন আসামি রয়েছেন, যার মধ্যে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ফরহাদ।

ads
ads
ads

Our Facebook Page

↑